বিশেষ প্রতিনিধি: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবার মান বৃদ্ধির কোন বিকল্প নেই।
আজ বুধবার (২২ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং ও পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটি’-এর ১ম সভায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদানের সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এ কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়কে একটি সেবাধর্মী মন্ত্রণালয় উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, আমরা এখন জনসাধারণকে সরাসরি ভূমি সেবা প্রদান করছি। ভূমি সংক্রান্ত ব্যাপার কেবল সরাসরি মানুষের জীবনকে প্রভাবিত করেনা, দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এসময় দ্রুত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।


