বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে কনস্টেবল নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত ১০৬ জন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কঠোর যাচাই-বাছাই শেষে ১০৬ জন তরুণ-তরুণীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার শুরুতে অনলাইনে আবেদন করেছিলেন ৩৩০৭ জন প্রার্থী। এর মধ্যে গত ২০–২২ আগস্ট অনুষ্ঠিত কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন ২২০১ জন। ওই পরীক্ষায় ৯২৯ জন উত্তীর্ণ হন। পরে ১০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষ ধাপে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১০৬ জনকে নির্বাচিত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা ও যোগ্যতার মাপকাঠিতে পরিচালিত হয়। আজ যারা নির্বাচিত হয়েছেন তারা কেবল পুলিশ বাহিনীর নয়, সমগ্র জাতির গর্ব। তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মূল চালিকাশক্তি হবে।”

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত