বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আমিরাবাদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার আমিরাবাদে ইসলামী পাঞ্জেরি সংঘের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহারস্বরূপ বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম নবী হাজির পাড়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ হাসান, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম এবং স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী পাঞ্জেরি সংঘের উপদেষ্টা আব্দুর রহমান।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দল। ভিন্ন ধর্ম ও মতের অনুসারীদের সর্বদা শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয়। বক্তারা আশ্বস্ত করে বলেন, হিন্দু সম্প্রদায়সহ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিপদে তাঁদের পাশে দাঁড়ানোতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক দল হিসেবেই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত