বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কাঞ্চনা বয়েজ ক্লাবের নির্বাচনে মঈন সভাপতি ও মোস্তাফিজ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সামাজিক সংগঠন কাঞ্চনা বয়েজ ক্লাবের (২০২৬-২০২৭ মেয়াদ) নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার (২০ সেপ্টেম্বর)। ক্লাবের নীতিনির্ধারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মঈন উদ্দীন হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সকলের পরামর্শ ও সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটি গঠনকল্পে আয়োজিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জসীম উদ্দীন, আবুল মোহসেন, শাহ মুহাম্মদ এমরান, দিদারুল আলম টিপু, বাবু দোলন দাশ, গিয়াস উদ্দীন, মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোহাম্মদ এমরানসহ অন্যান্যরা।

সভায় নবনির্বাচিত নেতৃত্ব বলেন, “কাঞ্চনাকে একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরিত করতে কাজ করব আমরা। আজ যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে তা আমাদের কাছে আমানত। আমরা নেতা নয়, দায়িত্বশীল হতে চাই। কোনো ভুল করলে আমাদের সংশোধন করবেন এবং সংগঠনের উন্নয়নে গঠনমূলক পরামর্শ দেবেন।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত