বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আওয়ামী লীগ কর্মী ধরলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার খবর ভুয়া

ডেস্ক রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে—সম্প্রতি কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি খণ্ডন করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলেও নির্দিষ্ট কোনো বিষয়ে এ ধরনের আর্থিক পুরস্কারের কথা আমার জানা নেই।”

তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবে কোনো সদস্য ভালো কাজ করলে তাকে উৎসাহিত করা হয়। আর্থিকভাবে পুরস্কৃত করার আইনগত প্রবিধানও রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে পুরস্কৃত করার ঘটনা আমার জানা নেই। ভালো কাজের জন্য যেকোনো সময় যে কাউকে নিয়মের মধ্যে থেকে উৎসাহিত করা হয়ে থাকে।”

এ সময় রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভির গুরুত্ব তুলে ধরে ডিসি তালেবুর রহমান জানান, ডিএমপির নিজস্বভাবে ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির অংশে ল অ্যান্ড অর্ডার কমিউনিটি কমিটি (এলওসিসি) উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ফলে রাজধানীতে সর্বমোট ২ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর। এটি অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত