চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
মিরসরাই থানার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নথিভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রেজাউল করিম (৪৮), ওসমান ফারুক (২১), মো. মাজহারুল হাদি (২১), সাজ্জাদ হোসেন সাব্বির (২২), কায়সার সিদ্দিক ফাহাদ (২২), তারেক হোসেন (২০) ও বাবুল (২৭),
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকায় অপরাধ দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।


