বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বাদ আসর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে,উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন ঘটবে সংসদে। এ পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব কখনো সম্ভব নয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত