বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ (২৬) নামে এক হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সালমান মোহাম্মদ ওয়াহিদ নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী কমার্স কলেজ রোড এলাকার আবদুল মতিনের ছেলে।

তার বিরুদ্ধে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী চট্টগ্রাম নিউজকে বলেন, ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলের অভিযোগে মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ নামে এক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।

ওসি প্রনব চৌধুরী বলেন, সালমান মোহাম্মদ ওয়াহিদ একজন হ্যাকার। তিনি বিভিন্নজনের ব্যক্তিগত ফেসবুক আইডি, গ্রুপ ও পেজ হ্যাক করে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত