বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে মাছবোঝাই গাড়ি ছিনতাই, না কি ব্যবসায়িক দ্বন্দ্ব?  

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁওয়ে লাখো টাকার মাছবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অনেকে এটিকে সরাসরি ছিনতাই না বলে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরও মনে করছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে মহাসড়কের আলমাছিয়া গেইটের পূর্ব পাশের ফজল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের কর্ণফুলি ঘাট থেকে সামুদ্রিক মাছবোঝাই গাড়িটি এসে সেখানে পৌঁছালে চালক বিশ্রামে যান। এ সুযোগে একটি চক্র ট্রাকটি নিয়ে কক্সবাজারের দিকে রওনা হয়। খবর পেয়ে আড়ৎদাররা গাড়িটির পিছু নেন। পরে জোরিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হলেও মাছগুলো লুটে নেয় লুটেরা চক্র। ধারণা করা হচ্ছে, প্রায় ৭ লাখ টাকার মাছ নিয়ে তারা পালিয়ে যায়।

মাছ আড়ৎদার রুবেল জানান, গাড়িটিতে কয়েকজন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার মাছ ছিল। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এটি সরাসরি লুট নয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিচিতজনরাই এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্তদের বারবার অভিযোগ দিতে বললেও সন্ধ্যা পর্যন্ত কেউ এজাহার দেননি।” তিনি জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে দীর্ঘ সময় পার হলেও ভুক্তভোগীরা আইনের আশ্রয় না নেওয়ায় স্থানীয় সচেতন মহলের মধ্যে অনেকে ঘটনাটিকে ব্যবসায়িক দ্বন্দ্ব হিসেবেই মনে করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত