চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, উত্তর মুরাদাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার এস এম পাবেল জানান, সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটে। তবে কিভাবে ও কেন কাটা পড়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার লাশ উদ্ধার করা হয়েছে।


