বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

“বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবার অধিকার সমান” : শাহজাহান চৌধুরী

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

“বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এ দেশে সবার অধিকার সমান এবং সকলে বাংলাদেশি। একজন মুসলমানের যে অধিকার রয়েছে, একজন সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীরও একই অধিকার রয়েছে।”

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেষ্টা করেছি যেন প্রত্যেকটি পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়েছে।”

তিনি মনে করেন, “প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে, তাহলে দেশে অন্যায়-অবিচার থাকবে না। সমাজে যে অসঙ্গতি চলছে, তা মূলত ধর্ম না মানার ফলেই ঘটছে। আমরা যারা এ দেশের মানুষের কল্যাণ চাই, তারা বিশ্বাস করি—একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবাই ভালো থাকতে পারবে।”

শাহজাহান চৌধুরী আরও যোগ করেন, “বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি ব্যক্তিরা পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। এটি প্রমাণ করে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আ.ন.ম. নোমান, পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন দাশ, সেক্রেটারি অর্জুন দাশ, সুনীল বিএসসি এবং স্থানীয় আরও অনেকে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত