চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকায় আগুনে পুড়েছে একটি ভাঙারির গুদাম। এ সময় পাশে তাকে তিনটি বসতঘরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্র্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টায় বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকার একটি ভাঙারির গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও চন্দন পুরা স্টেশনের দুইটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে জানা যাবে।


