বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি সিএমইউজের 

নিজস্ব প্রতিবেদক :

পেশাগত দায়িত্ব পালনকালে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ রহমান জঙ্গল সলিমপুরে দুস্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় এ হামলার শিকার হন।

হামলাকারীরা এই দুই সাংবাদিকদের ক্যামরা ভাংচূর করেছে ও টাকা পয়সা, ক্রেডিট কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে।

এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান বলেন, সাংবাদিকদের উপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকী স্বরূপ। গণতান্ত্রিক ও সভ্য সমাজ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নিতে পারেনা। হামলাকারীরা কোন ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায় সে ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, আমরা দেখতে চাই, প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে ২৪ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে, এইক্ষেত্রে কোন ধরনের গাফলতি সহ্য করা হবেনা। একই সাথে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পর্যাপ্ত ক্ষতিপূরন দিতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারে স্থানীয় রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত