চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিখীল মিশকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ হাসান।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের আদেশে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
বোর্ডের আদেশে বলা হয়েছে, মাদ্রাসা স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য এই এডহক কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৩৮ অনুসারে যে কোনো সময় বাতিল করা যেতে পারে।

এডহক কমিটি গঠনের পরিপত্রে উল্লেখ রয়েছে, কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মাদ্রাসায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
গঠিত এডহক কমিটিতে রয়েছেন— সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসান, সদস্য সচিব সুপার/ভারপ্রাপ্ত সুপার, অভিভাবক সদস্য এনামুল হক এবং সাধারণ শিক্ষক সদস্য মাওলানা আব্দুর রহমান।
এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক মোহাম্মদ হাসান এক প্রতিক্রিয়ায় বলেন,
“মিশকাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এটি যেমন আমার জন্য সম্মানের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীরা অধ্যাপক মোহাম্মদ হাসানকে এ দায়িত্বে মনোনীত করায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।


