বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে পুকুরে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাউজানে পুকুরে পড়ে ৭ বছর বয়সী মো. রিয়াদ নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরের দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আক্কেল আলী মেম্বার বাড়ির আবদুল মাবুদের ছেলে।

প্রতিবেশীদের কাছে জানা যায়, আজ দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায় রিয়াদ। কিছুক্ষণ খোজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত রিয়াদ নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল বলে স্থানীয়রা জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত