বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আকবরশাহ থানার বিশেষ অভিযানে এক রাউন্ড কার্তুজ ও একটি অবৈধ দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মিয়া নামক এক দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ মিয়া, প্রকাশ- মোজাম্মেল হক নগরীর আকবরশাহ থানাধীন কালিরহাট ২ নম্বর গলি এলাকার গনি ফকিরের বাড়ির মৃত মুজিবুল হকের পুত্র।

গোপন সূত্রে উল্লেখিত সন্ত্রাসীর অবস্থান নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ মিয়াকে আটক এবং তাকে তল্লাশি করে এক রাউন্ড কার্তুজ সহ একটি অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রটি দেখিয়ে সন্ত্রাসী মোহাম্মদ মিয়া সাধারন জনগণকে ভয়ভীতি প্রদর্শন ও দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো বলে জানতে পারা যায়।

উল্লেখ্য যে, আটককৃত আসামীর বিরোদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলাও রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত