মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

নিয়মিত চেকআপের জন্য ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মহামারীর মধ্যে নিয়মিত চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ।

শুক্রবার(২৪জুলাই) সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন বলে তার বড় ছেলে ওমর ফারুক জানিয়েছেন।

তিনি আরও জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। এবং ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে। ৬৫ বছর বয়সী লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত