শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১২৬ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৪৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ১২৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৩০ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৯১ টি নমুনা পরীক্ষায় ৪ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১  টি, উপজেলায় ৩ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১০ জন, উপজেলায় ৩ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭ নমুনা পরীক্ষা করে ৩৪ জনের পজিটিভ। মহানগরে ১৯ জন, ১৫ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬ নমুনা পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩১ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫ নমুনা পরীক্ষায় ৩১ জন পজিটিভ, নগরে ২৮ জন, উপজেলায় ৩ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, লোহাগাড়া ১ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ২ জন, রাউজান ৯ জন, রাঙ্গুনিয়া ৪ জন, ফটিকছড়ি ৪ জন, হাটহাজারী ৪ জন, মিরসরাই ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ৬২৯ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ৪৯৭ জন, উপজেলায় ৪ হাজার ১৩২ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৫১ জন, উপজেলায় ৪৫ জন, নগরে ৬ জন। মোট সুস্থ ১ হাজার ৮৪৩ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা  জন, মোট ২২৭ জন। মহানগরীতে ১৬০ জন, বিভিন্ন উপজেলায় ৬৭ জন। হোম আইসোলেশনে আছেন ৬৮০৯ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত