বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭অক্টোবর) সকাল ৯টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, কর্ম পরিষদ সদস্য মাওলানা ছৈয়দুল হক, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ঈদগড় ইউনিয়ন আমির মাওলানা দিদারুল ইসলাম ও ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ভোট কেন্দ্র পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত