বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলেমিশে নির্বাচনের কাজ করতে হবে : আমির খসরু 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজে কোন ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সাথে কি হয়েছিল, কে কি করেছিল সব ভুলে যাবেন। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নিবেন। সুশৃঙ্খলভাবে সকলে কাজ করবেন,মানুষের বাড়ি বাড়ি যাবেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল তা মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। সকলের কাজ এক হবে না কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সকলে মিলে মিশে একসাথে কাজ করতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে মেহেদী বাগ বাসভবনে চট্টগ্রাম ১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন ।

খসরু আরো বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনী কাজ করতে হবে,তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, অতীতে কোন নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগনকে সাথে নিয়ে এই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ বিজয়ি হবে।

হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুর রহমান স্বপন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ,মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহসভাপতি সখিনা বেগম,জেসমিন খানম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ হালিশহর, পাহাড়তলী,পাঁচলাইশ, খুলশী থানাও১০ আসনের ৮ ওয়ার্ডের এর নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত