বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকলের ব্যারিকেড স্থাপন

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে সোমবার (২০ অক্টোবর) সকালে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ।বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ বিষয়ে বলেন, এ ব্যারিকেড ব্যবহার করে কোনো প্রকার টোল আদায় করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটি অস্থায়ী বসানো হয়েছে।

‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে রাত-দিন উক্ত রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেছে । চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।

‎রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।

‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্থায়ী নয় এটা স্থায়ী ভাবে স্থাপন করা হউক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত