বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) চাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন ও নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক গ্যাজেটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ আগস্ট  অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার ২৫নং সিদ্ধান্তে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের স্ব স্ব পদে এক বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি), সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান (তৌফিক), খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদকল নাহিমা আক্তার (দ্বীপা), সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ/নির্বাহী সদস্য হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাস, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।

আজ ফলাফল ঘোষণা ও গ্যাজেট প্রকাশ করার সময় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. রুমানা আক্তার, গোলাম হোসেন হাবিব, নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, এস.এম. আকবর হোছাইন ও মোহাম্মদ মোজাম্মেল হক।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদে, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত