মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

কুতুবদিয়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আব্দুল আলিম ওরফে আব্দুইয়া (৪২) নামে একব্যক্তিকে ইয়াবা বিক্রির দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়ঘোপ ইউনিয়নের বড়ঘোপ বাজারে ২৪ জুলাই রাতে অভিযান পরিচালনা করে ২৩ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুইয়া উত্তর বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়া এলাকার গোলাম রশিদের ছেলে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এই বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আব্দুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন খুচরা ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ২৫ জুলাই বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে কুতুবদিয়া থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত