বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭০ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭০ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬৩ জন এবং ভিবিন্ন উপজেলার ৭ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ১৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৯ জন। বিভিন্ন উপজেলায় ৪ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৪৩ টি নমুনা পরীক্ষায় ৪ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪  টি, উপজেলায়  টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৭ জন, উপজেলায় ১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষা করে ১৩ জনের পজিটিভ। মহানগরে ১৩ জন,  জন উপজেলার।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১ নমুনা পরীক্ষায় ২২ জন পজিটিভ, নগরে ২০ জন, উপজেলায় ২ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে কোন রিপোর্ট পাওয়া যায় নি।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, পটিয়া ১ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ২ জন, মিরসরাই ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ৬৯৯ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ৫৬০ জন, উপজেলায় ৪ হাজার ১৩৯ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৬৭ জন, উপজেলায় ৬২ জন, নগরে ৫ জন। মোট সুস্থ ১ হাজার ৯০০ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২২৮ জন। মহানগরীতে ১৬১ জন, বিভিন্ন উপজেলায় ৬৭ জন। হোম আইসোলেশনে আছেন ৬৮৫৭ জন

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত