মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন মদ জব্দ

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৫০ লিটার বাংলা মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার আদর্শগ্রাম স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এ মদ জব্দ করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি থানায় জিডি করে মদগুলো হস্তান্তর করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে টহল জোরদার করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমাদের টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, বিজিবি কর্তৃক জব্দ করা মদ থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সচেতন নাগরিকরা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন সীমান্ত এলাকায় মাদক সন্ত্রাস রোধে এ কার্যক্রম অব্যাহত থাকা জরুরি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত