বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

“সুযোগ পেলে রাউজানকে সন্ত্রাসমুক্ত শান্তির রাউজান হিসেবে গড়ে তুলব” : গোলাম আকবর খোন্দকার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা গোলাম আকবর খোন্দকার বলেছেন, “ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে রাউজানেও একটি ব্যালট বিপ্লব করতে হবে। রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, গুম ও খুনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে রাউজানকে একটি সমৃদ্ধ ও শান্তির জনপদে পরিণত করতে হবে।”

তিনি আরও বলেন, “রাউজানের আপামর জনসাধারণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাসমুক্ত ও শান্তির রাউজান প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকব।”

জননেতা গোলাম আকবর খোন্দকার বলেন, “১৯৭৫ সালের এই দিনে জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাত্ করে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি ক্রান্তিকালীন অবস্থা থেকে দেশকে উত্তরণ ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন ও জনজীবনের বিশৃঙ্খলার অবসান ঘটেছিল। দেশ তখন অস্থিতিশীলতা থেকে সুশৃঙ্খলতার পথে ফিরে এসেছিল।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শরাফত উল্লাহ বাবুলের সভাপতিত্বে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার।

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও যুবদল নেতা এন আই বাবুলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান।

সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির নেতা নাসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. নুরুল হুদা, জিএম মোরশেদ, মুরাদুল আলম, জসীম উদ্দিন, সেলিম নূর, এডভোকেট রফিকুল আলম, এডভোকেট আবু সাঈদ, দিদারুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রফিক, জিয়াউদ্দিন হায়দার কমলেন্দুশীল, সিরাজ মেম্বার, এমদাদুল হক, সিরাজউদ্দৌল্লাহ চেয়ারম্যান, রহিম উদ্দিন ওয়াসিম, আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, দিদারুল আলম, আফসারুজ্জামান, মো. ফারুক, মাহাবুল আলম, আনোয়ার হোসেন, মাহাবুবুল আলম, শেখ জাহাঙ্গীর, সেলিম উদ্দিন, পিয়ার মোহাম্মদ বাবু, নাঈম উদ্দিন মিনহাজ, মাসুদ পারভেজ রনি, মুরাদুর রহমান, ফোরকান সিকদার প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাউজান বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত