নিউজ ডেক্স: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উদালিয়া গ্রামের আলহাজ্ব আবদুল হামিদ চৌধুরী বাড়ি নিবাসী আবদুল হালিম চৌধুরী বাবুলের বড় ছেলে আবদুল আওয়াল তাইফু (১১) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তাইফু নগরীর শেরশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। গতকাল ২৫ জুলাই শনিবার রাত ১০টায় উদালিয়া আলহাজ্ব আবদুল হামিদ চৌধুরী জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে সে পিতা, মাতা, এক ভাই ও এক বোন রেখে যান।


