পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়ার হুলাইন গ্রামের সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আহমদ নবীর স্ত্রী, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সাবেক বার্তা সম্পাদক ও দৈনিক সেবক পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক হাবিবুর রহমান খানের ছোট বোন, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী কলাম লেখক মোঃ হাসানুর জামান বাবুর মমতাময়ী মাতা, পটিয়া ঐতিহ্যবাহী বীর মুুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান সার্জেন্ট নাজিম উদ্দীনের নানী, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনু আরা বেগমের শাশুড়ি, পূর্ব হুলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা সুলতানা মুন্নীর মমতাময়ী মাতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা শাহের খাঁন মিরাজের দাদু মরহুমা হোসেন আরা বেগমের চেহলাম আগামীকাাল সোমবার রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মরহুমা নিজ বাড়ী পটিয়ার হুলাইন গ্রামে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে মরহুমার করবে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল এবং হুলাইন মুছা খাঁ মসজিদে খতমে কোরআন, পূর্ব হুলাইন ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে কোরান মিলাদ দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া এতিম মিছকিনের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। উক্ত সকল কর্মসূচীতে আত্নীয়-স্বজন, প্রতিবেশ সহ সবাইকে যথা সময়ে উপস্হিত মরহুমার আত্নার মাগফেরাত কামনা করার জন্য মরহুমার পুত্র সমাজ সেবক শিক্ষানুরাগী লেখক, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য, পূর্ব হুলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সাবেক সভাপতি মোঃ হাসানুর জামান বাবু বিশেষ ভাবে অনুরোধ করেছেন।


