বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাসিনার রায়ের পর লোহাগাড়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগের মিষ্টি বিতরণ

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ পদুয়া শাখা। রায় ঘোষণার পরপরই সোমবার বিকেল ৪টায় পদুয়া বাজারের সিজল সুইটসের সামনে যুব বিভাগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “খুনি ও স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় ন্যায়বিচারের প্রতিফলন। তবে শহীদ পরিবারগুলোর মুখে প্রকৃত হাসি ফুটবে তখনই, যখন আমরা গণহত্যাকারীদের ফাঁসির মঞ্চে দেখতে পাবো।”

রায় ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত