বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৯ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল হোয়াইকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক নোয়াহ্ ভক্সি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বনেটের নিচে বিশেষভাবে লুকানো ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এ সময় গাড়িসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মাদক, গাড়ি এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত