বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আলমগীর মানিক, রাঙামাটি :

রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রাঙ্গামাটি একটি সম্ভাবনাময় জেলা। এখানে উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন; এটাই প্রত্যাশা করেন বলে জানিয়েছেন নবাগত ডিসি।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি রাঙ্গামাটিতে সাংবাদিকতার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন।

এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম, সাংবাদিক সমিতি, জার্নালিস্ট নেটওয়ার্ক, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন, সিএইচটি জার্নালিষ্ট এসোসিয়েশন, সহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জেলার উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং সামনের দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত