স্টাফ রিপোর্টার: সবুজ বৃক্ষ,নির্মল পরিবেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ,এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ও চারা বিতরণ অনুষ্ঠান।
গতকাল ২২জুলাই স্হানীয় হাজী লাল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নুর হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে মাস ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরী,অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক গুন্ন মিয়া,আওয়ামীলীগ নেতা বজলুল হক,উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নুরুল কবির,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেকান্দর জাবেদ,মোঃ ওয়াসিম,ইউনিয়ন শ্রমিকলীগের সরাফত আলী বাবুল প্রমূখ।
এই সময় ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।পরে অতিথি বৃন্দ উপস্হিত নেতা কর্মী ও স্হানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং হাজী লাল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি করে ফলজ বনজ ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাস ব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


