বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইপিজেডে জামায়াত প্রার্থী শফিউল আলমের সমর্থনে গণমিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা  শফিউল আলমের সমর্থনে ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে নারকেলতলা মোড় থেকে শুরু হওয়া গণমিছিল ফ্রি পোর্ট ইপিজেড চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচির নেতৃত্ব দেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর জনাব ওসমান গনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, “সমস্ত বাংলাদেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা প্রকম্পিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটবে।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের প্রার্থীদের ওপর হামলা এবং নারী কর্মীদের নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন কমিটি চট্টগ্রাম-১১ এর সদস্য সচিব আবদুল গফুর। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম।

এসময় বক্তব্য রাখেন, ৩৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গণি, মোঃ সাহেদ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক, ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলাম, মজিবুর হক বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণমিছিল ও পথসভায় স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সব কার্যক্রম সম্পন্ন হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত