বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। দেশে ফেরার সিদ্ধান্ত নিলে অন্য কোনো দেশ তাকে আটকে রাখবে— এমনটা অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবে দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। তাকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

শেখ হাসিনার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত তাকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত