আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরীকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
১৪ নং বাগোয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মো. সেলিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন—এডভোকেট তাজুল ইসলাম, এপিপি এডভোকেট মফিজ উদ্দীন ইমন, মাহবুবুল আলম মেম্বার, আমিন মেম্বার, কাশেম মেম্বার, বিএনপি নেতা এম. ইয়াকুব আলী, মো. হাসান, ইঞ্জিনিয়ার রাশেদুল আলম রাজু, ইলিয়াস তালুকদার, নুরুন নবী, নাজিম উদ্দীন নাজু,
দিদারুল আলম মনা, রনি, সাজ্জাদ, মহিউদ্দিন চৌধুরী,
জাহেদুল ইসলাম, সাজ্জাদ ইসলাম নয়ন, তারেক,
ইয়াকুব, ইয়াসিন, সেলিম উদ্দীন, শাহাবুদ্দীন তালুকদার, নুরুল ইসলাম, মীর আহমেদ, মুন্না তালুকদার, নাসির মাষ্টার ও রাশেদ প্রমুখ।
নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।


