বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর নৃশংস হত্যাচেষ্টার তীব্র প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা থেকে দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতিবৃন্দের মধ‍্যে উপস্থিত ছিলেন ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।

এ ছাড়া মহানগর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, বাহাউদ্দিন, সাহিদুল মুরসালিনসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। নেতৃবৃন্দ শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

সমাবেশে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত