মিরসরাই প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পারটেক্স গ্রুপের সিইও নুরনবী আজাদের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল আবছার (৭৫) আর নেই। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বাদ মাগরিব মিরসরাই সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের মীর বাড়ি প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার শতশত মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বড় ছেলে নুরনবী আজাদ অশ্রুসিক্ত কণ্ঠে বাবার স্মৃতি স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


