বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তিতে সাড়ে ৩হাজার পরিক্ষার্থীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ উপলক্ষে মিরসরাই উপজেলায় সর্বপ্রথম ডিজিটাল (মেশিনের মাধ্যমে) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ আয়োজন কমিটি । এ বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এসিদ্ধান্ত গ্রহীত হয়। প্রথমবার এ পদ্ধতি চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও মিরসরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।

আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন,এম. আনোয়ার হোসেন, , আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা আবু আরাবি মো. ইব্রাহিম, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাকিম, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫-এর সদস্য সচিব মো. নাজিম উদ্দিন এবং যুগ্ম সদস্য সচিব নিতাই চন্দ্র দাস।

ডিজিটাল পদ্ধতিতে প্রথমবারের মতো উত্তরপত্র মূল্যায়ন হবে বলে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি ২০২৫ ঘিরে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত