বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরবাসীর মাঝে হাম, ডেঙ্গু, চিকনগুনিয়াসহ নানা জটিল রুগের প্রাদুর্ভাবে আমরা উদ্বিগ্ন। শিশুদের দ্রুত হামের টিকা দেয়া, এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা অভিযান এবং আক্রান্তদের জন্য পরীক্ষা-নিরীক্ষাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
রবিবার রাত ৮ টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে। চমেকে ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। টীকাসহ প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিশেধক ও পরিসেবার পরিধি বাড়াতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কোতোয়ালি, বাকলিয়া, ডবলমুরিং, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ও পাঁচলাইশ এলাকাগুলো ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো বন্ধ থাকায় এডিশ মশার বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা অভিযান প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ওয়ার্ড পর্যায়ে সমাজকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, নগরবাসীর পাশে দাঁড়াতে হবে। দু:স্থ ও অসহায় রোগাক্রান্তদের পানীয় ও পুষ্টিকর খাবার সরবরাহেও যথাসম্ভব সহযোগিতার হাত বাড়াতে হবে। এক্ষেত্রে বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ঘোষিত ৬০৪ কোটি টাকা বরাদ্দ ছাড় ও জনকল্যাণে ব্যবহারের স্বচ্ছতা বিধানের আহবান জানান। চলমান ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি চট্টগ্রাম মহানগরীতেও জোরদার করা এবং হাম-রুবেলার টিকা প্রাপ্তি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাম্মদ ইসমাঈল, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ প্রমুখ
এতে বাকলিয়া, চান্দগাঁও ও পাচঁলাইশ থানা জামায়াতের নেতৃবৃন্দ সহ ৮ টি ওয়ার্ডে নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।


