বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজার কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে কবিতা চত্বরের ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) এস এম শাহজাহান কবীর জানান, শহরের কবিতা চত্বর ঝাউবাগানে গোলাগুলি হচ্ছে,স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে গোলাগুলি থেমে গেছে। এ সময় সেইস্থানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ একজনের মরদেহ, ১০০ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি ব্যবহৃত কার্তুজের খোসা পাওয়া যায়।

ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। পুলিশের ধারণা, মাদক ব্যবসায়িদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত