জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচী গণমিছিল আগামী ২ মে বিকাল ৫ টায় কেরানীহাটের সী ওয়ার্ল্ড চত্বর থেকে অনুষ্ঠিত হবে। গণমিছিল সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, জ্বালানী সংকট মোকাবেলায় জনগণের সাথে প্রতারণা না করে, সকল দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। আর অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ এর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক জোবাইরুল আলম মানিক, এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নেছার উদ্দীন ছিদ্দিকী, খেলাফত মজলিসের ইউসুফ আবদুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, জাগপার সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা আবু তাহের তোরাবী, জেলা জামায়াতের মাওলানা আবুল ফয়েজ, ডেভেলপমেন্ট পার্টির আলমগীর খান, লেবার পার্টির এরশাদ রুম্মান সহ প্রমুখ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ বলেন, সরকার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করে ফ্যাসিবাদ করতে চায়। হিম্মত নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আর ১১ দলীয় ঐক্যের সকল নেতৃবৃন্দ জনগণের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।


