বুধবার, ১৩ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে লোহাগাড়ার চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম (৬০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) উপজেলার চরম্বা ইউনিয়নের জানমোহাম্মদ পাড়ায় সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামছুল ইসলাম নামে একজনকে আটক করেছে লোহাগাড়া থানা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যপক আলোচনা-সমালোচনা। ভিডিওতে দেখা যায়, তিনজন মানুষ কথা বলার সময় আরেকজন পিছন থেকে গিয়ে অতর্কিত হামলা করে। পরে হাতাহাতির মধ্যে একটি লাঠি নিয়ে মো: হারুন রশিদ(৪৫) মাথার অংশে আঘাত করলে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়েন।

পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। যার মধ্যে সখিনা খাতুন (৫৫) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মোঃ হারুন রশিদ(৪০) ও শাহ আলম( ৩৭) নামে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত মাওলানা আবুল কাশেম চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন। তিনি চরম্বা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড জানমোহাম্মদ পাড়ার মৃত আব্দুর সোবহানের সন্তান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড: এজাজুল ইসলাম শিহাব জানান, আজ সকালে মারামারির ঘটনায় আহত ৪জন রুগী আসে। তবে চারজনের মধ্যে আবুল কাশেম নামে একজন হাসপাতালে আনার আগে মারা যায় বাকি তিনজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত