রাঙ্গামাটিতে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫.৫০০ লিটার চোলাইমদসহ ৮ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন মাদক কারবারি, ৩ জন মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামি।
বুধবার (১৩ মে) রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী, রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাইমদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: কাঞ্চন দাস (৩৫), অংকিতা চাকমা (৩৫), সাজ্জাদ (২২), নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬), অনুজ চাকমা (২৫), মোঃ সাইদুল (২০) এবং মোঃ ইসমাইল হোসেন (৩৩)।
এর মধ্যে কাঞ্চন দাস, অংকিতা চাকমা ও সাজ্জাদ মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া নিয়তী রঞ্চন, লিটন চাকমা ও অনুজ চাকমাকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। অন্যদিকে মোঃ সাইদুল ও মোঃ ইসমাইল হোসেন জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


