চেতনা ডেক্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তারের স্বামী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মো.লতিফুল আলম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আজ (২৮ জুলাই) মঙ্গলবার, বাদ আসর দারুল ফজল মার্কেটস্হ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন,দারুল ফজল মার্কেট জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা ফজল আহমদ। এসময় সারা দেশে যে সকল বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের সদস্য অসুস্থ আছেন তাঁদের জন্যে দোয়া করা হয় এবং আশু রোগমুক্তি কামনায় করা হয়।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে যারা মৃত্যু বরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. লতিফুল আলম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো: সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা’র সন্তান ও মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তা জনাব মোঃ নাজিম উদ্দীন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, সদস্য সৈকত চক্রবর্তী, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন জয়, মো ফরিদ উদ্দিন, শফিকুল মুনির, হিল্লোল দাশ সুমন, সাইফুল্লাহ মাহমুদ, জামাল হোসেন, কাজী জুনায়েদ, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা মো.লতিফুল আলম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধিন আছেন।


