চট্টগ্রাম নগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধর্ষকের বাসা ঘেরাও করে বিক্ষোভ করে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ জড়ো হন। ধর্ষকের বাসা ঘেরাও করে তারা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছা পুলিশের গাড়িও ঘেরাও করে রাখে উত্তেজিত লোকজন। এ সময় লোকজন পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


