বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১১৭ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮ জনের নমুনায় আরও ১১৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৮৮ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১৪ হাজার ৯৩ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি। এ পর্যন্ত মারা গেছেন ২২৯ জন। একইসময়ে ৬৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন।

বুধবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১২ জন নগরের ও ১২ জন উপজেলার।

বিআইটিআইডিতে ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৪ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন নগরের ও ২ জন উপজেলার।

শেভরণ ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন নগরের ও ১ জন উপজেলার।

উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ৩, সন্দ্বীপের ২ ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত