বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চিত্রসাংবাদিকরা ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে কাজ করছেন: নাছির

স্টাফ রিপোর্টার: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, টেলিভিশনের চিত্রসাংবাদিকরা কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের নবনির্বাচিত নেতারা মেয়রের সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় টিসিজেএ নেতারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সিটি মেয়র কর্মক্ষেত্রে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে তুলে ধরায় চট্টগ্রামের টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

নগরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র সাধারণ জনগণের কল্যাণে বস্তুনিষ্টভাবে তুলে ধরতে টেলিভিশন চিত্রসাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

টিসিজেএ’র নবনির্বাচিত সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিসিজেএ সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মো. আলী আকবর।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়রের পিএস মো. আবুল হাশেম, টিসিজেএ যুগ্ম সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু, অর্থ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, নির্বাহী সদস্য সাইমুন আল মুরাদ, মো. নুর হাসিব ইফরাজ, অমিত দাশ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত