শনিবার, ২৭ জুন ২০২৬
Single Top Banner

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকারপ্রধান হিসেবে এটি ছিল তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।

এর আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায়লগ্নে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী লাল গালিচা অতিক্রম করে বিমানে আরোহণ করেন।

গত ২১ জুন আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে গত ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ও সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফিরে আসেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত