বুধবার, ১ জুলাই ২০২৬
Single Top Banner

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘মাদকের বিরুদ্ধে দৌড়’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রামের গুলজার মোড় থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মুক্তমঞ্চে গিয়ে কর্মসূচির সমাপ্তি করেন। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, তরুণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ম্যারাথনে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ অভিশাপ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে সুস্থ, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত, সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত