চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বুধবার পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসাইন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন আমীর মাওলানা মনির উদ্দীন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন, ইউনিয়নের সহকারী সেক্রেটারি ডা. নুরুন্নবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন


